শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পৌর আ.লীগের আয়োজনে আলতাফ হোসেন লাল্টুর সমর্থনে মতবিনিময় সভা

দীপক শেঠ, কলারোয়া: আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন লাল্টুর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পৌর আ.লীগের আয়োজনে বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারী) বিকালে পাবলিক ইনস্টিটিউট চত্বরে সভাটি অনুষ্ঠিত হয়।

পৌর আ.লীগের সাধারন সম্পাদক সহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সামরিক শাসক বিরোধী আন্দোলনে ছাত্রলীগের রাজপথের সৈনিক সাবেক ইউপি চেয়ারম্যান এসএম আলতাফ হোসেন লাল্টু।

বক্তব্যে তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দীতা করে জনগণের সেবা করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন আমি দীর্ঘদিন প্রবাসে জীবন যাপন করলেও আমার হৃদয় ছিলো কলারোয়ার সহজসরল মানুষের ভালবাসার বন্ধনে।

সেই ভালবাসাকে পাথেয় করে আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে কলারোয়ার মানুষকে পাশে নিয়ে মাদকের ভয়াল থাবা, চাঁদাবাজি, জমি দখল, ঘুষ- দূর্নীতি রোধ সহ বিভিন্ন অপরাধমূলক কাজকে সমাজ থেকে দূরে রেখে নতুন প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন সমাজ গড়ার অঙ্গিকার ব্যক্ত করেন।

সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্কব্য রাখেন, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, ভ্যেনু প্রতিষ্ঠানের (কপাই) সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, পৌর সভার প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, কয়লা আ’লীগের সাধারন সম্পাদক মাস্টার জাহাঙ্গীর হোসেন।

আ’লীগ নেতা প্রিমিয়র ছাত্র সংঘের উপদেষ্টা এনায়েত খান টুন্টু, আ’লীগ নেতা প্রভাষক আল কামুন, সাবেক কমিশনার মফিজুল ইসলাম, আ’লীগ নেতা শিক্ষক জাকির হোসেন, মাস্টার শাহিন হোসেন, স্বেচ্ছা সেবকলীগ সভাপতি ভাইস চেয়ারম্যান প্রার্থী আসিকুর রহমান মুন্নাসহ পৌর সভার বিভিন্ন ওয়ার্ড আ’লীগের নেতা- কর্মী, সূধি ও সাংবাদিকবৃন্দ। সভাটি পরিচালনা করেন প্রিমিয়র ছাত্র সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত