সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিজিবির অভিযানে ৮টি স্বর্নের বার উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় ৮টি স্বর্নের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

কলারোয়ার মাদরা সীমান্তের সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৯ আরবি থেকে ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনাবাড়িয়া নামক স্থান থেকে এই স্বর্ন উদ্ধার করা হয়। তবে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

বুধবার(১ মার্চ) রাত সাড়ে আটটায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধারকৃত স্বর্নের ওজন ১ কেজি ৮ গ্রাম যার বাজারমূল্য ৮০ লক্ষ ৬৪ হাজার টাকা।

এর আগে বেলা সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে সোনাবাড়িয়া নামক স্থানে অভিযান চালায় বিজিবি। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৮টি স্বর্নের বার ফেলে রেখে পালিয়ে যায় চোরাকারবারীরা।

উদ্ধারকৃত স্বর্ন ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব