বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় যাত্রা শুরু ইয়ামাহা বাইক এক্সচেঞ্জ শপের

নিজস্ব সংবাদদাতা, কলারোয়া(সাতক্ষীরা): কলারোয়ায় প্রথমবারের মতো যাত্রা শুরু করলো ইয়ামাহা মোটরবাইক এক্সচেঞ্জ শপ। এখানে নতুন ইয়ামাহা ব্র্যান্ডের মোটরবাইক যেমন পাওয়া যাবে তেমনি পুরানো ইয়ামাহা ব্র্যান্ডের মোটরবাইকও বদলে নেওয়া যাবে। বুধবার কলারোয়া পৌরসভার মির্জাপুর গ্রামের পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসের পাশে অবস্থিত নতুন এই শোরুমে যেয়ে দেখা যায়, সব ধরনের ইয়ামাহা মোটরবাইক এখানে ডিসপ্লে করা রয়েছে। ইয়ামাহা মোটরবাইকের নতুন শোরুমের নাম মেসার্স এইচএন মোটরস বাইক এক্সচেঞ্জ শপ। ইয়ামাহা মোটরবাইক এক্সচেঞ্জ শপের স্বত্বাধিকারী মাসুদ রানা জানান, গত সোমবার দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শোরুমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। গত দুদিনে এখানে নতুন ও পুরানো ব্র্যান্ডের মোটরসাইকেল বিক্রি ও বদলানো কার্যক্রম চলছে। সেই সাথে অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত ওয়ার্কশপে প্রশিক্ষিত টেকনিশিয়ান দ্বারা যেকোনো মোটরবাইক সার্ভিসিং করা হচ্ছে। এর আগে কলারোয়ায় হিরো, হোন্ডা, বাজাজ, সুজুকি, টিভিএস, ডায়াং-রানারসহ বিভিন্ন ব্র্যান্ডের মোটরবাইকের শোরুম থাকলেও ইয়ামাহা মোটরবাইকের শোরুম এটাই প্রথম। মির্জাপুর গ্রামের ব্যাংকার নজরুল ইসলাম ও আব্দুর রহমান, ব্যবসায়ী সোহেল হোসেন, চাকরিজীবী আনিছুর রহমান, শিক্ষক হাবিবুল্লাহ, সাংবাদিক কাজী সিরাজ জানান, নতুন প্রজন্মের পছন্দের বেশিরভাগ বাইকই ইয়ামাহার এফডেড মডেলের বিভিন্ন ভার্সনের বাইক। এই নতুন ইয়ামাহা শোরুম কর্তৃপক্ষ তরুণদের চাহিদা মেটানোর পাশাপাশি সকল ক্রেতাসাধারণের পছন্দের বাইক জোগান দিতে পারবে বলে আশা করছেন স্থানীয়রা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা