বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় যুবদলের জরুরি সভা

কলারোয়ায় সার্বিক আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে উপজেলা যুবদলের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় যুবদলের নেতৃবৃন্দ দেশের ও এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও বিক্ষুব্ধ জনতাকে সর্বোচ্চ ধৈর্য ধারন ও শান্ত থাকতে আহ্বান জানান।
তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দিয়েছেন যে, বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকদের সর্বোচ্চ ধৈর্য ধারণ করার আহবান জানিয়েছেন। ইতোমধ্যে তারেক রহমান বলেছেন- আমরা আওয়ামী লীগ না আমরা মানুষ। নিজেদের মহত্ত্ব দিয়ে নিজেদেরকে প্রমাণ করুন। অন্যকে নিরাপদ রাখুন, নিজে নিরাপদ থাকুন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব কেএম আশরাফুজ্জামান পলাশের সঞ্চালনায় ভারপ্রাপ্ত সদস্য সচিব প্রভাষক সালাউদ্দিন পারভেজ, যুবদল নেতা আলহাজ্ব আফজাল হোসেন পলাশ, আবু জাফর, আলমগীর কবির আলম, টুটুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক