সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতন

কলারোয়ায় যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ। আহত ওই গৃহবধূ কলারোয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটেছে-সোমবার বেলা ১টার দিকে উপজেলার পরানপুর মাঠপাড়া এলাকায়। আহত গৃহবধূ মুৃন্নি জানায়- উপজেলার আলাইপুর গাজীপাড়া এলাকার শহর আলী গাজীর ছেলে সোহাগ হোসেনের সাথে প্রেম সম্পর্ক করে তারা বিয়ে করে।

বিয়ের কয়েক মাস পারে পরিবারের সবাই মেনে নেয়। এর পর থেকে প্রায় সময় স্বামী সোহাগ হোসেন যৌতুক দাবী করে মারধোর শুরু করে। এক পর্যায়ে ২লাখ টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে দেয়া হয়। এর পরে পুকুরে মাছ ছাড়ার জন্য নগদ ৭৫ হাজার টাকা দেয়া হয়। এর কিছু দিন পরে গলার চেইন, হাতের রুলী, কাদের দুল, হাতের আংটি খুলে নিয়ে প্রায় দুই লাখ টাকায় বিক্রয় করে দেয়।

এখন বাড়ীতে ঘর ঠিক করবে বলে ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে কথায় কথায় গায়ে হাত তুলছে। সোমবার সকালে ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে বেধড়ক মারপিট করে নিলাফোলা জখম করে। আহত অবস্থায় তার মা তানজিলা খাতুন এসে উদ্ধার করে
কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে আহত মুন্নি তার শিশু সন্তানকে নিয়ে হাসপাতালের ফলোরে পড়ে রয়েছে।

আহত মুন্নি মা তানজিলা খাতুন যৌতুক লোভী জামাইয়ের বিচার দাবী করে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা
করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়