শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন’কে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: কলারোয়া উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আয়োজনে ও ডক্টর’স ডায়াগনেস্টিক সেন্টারের সহযোগীতায় সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ মার্চ) সকালে কলারোয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।
গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কলারোয়া উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল গাফফার,লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এম এ কালাম।
আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শিক্ষক দীপক শেঠ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুমুজ্জামান, কলারোয়া উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, প্রচার সম্পাদক আবু সাঈদ,সাংগঠনিক সম্পাদক অলিনুর রহমান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে র‌্যালী পরবর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা কলারোয়ার প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য সেবায় সংগঠনটির অবদান তুলে ধরেন এবং সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত