শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: সারাবছর অভাব যাদের নিত্য সঙ্গি তাদের আবার ভালো থাকা? ভালো থাকার মিথ্যা নাটক চলছে মধ্যবিত্ত ও নিন্মমধ্যবিত্ত পরিবারগুলোতে। ২/৫ শত টাকা মজুরির টাকায় সংসার তো দুরের কথা ছেলে মেয়েদের বায়না মেটাতেই শেষ। কিভাবে যে তাদের পরিবার চলছে সেটি শুধু ঐ পরিবারের কর্তাই বলতে পারবে।

গ্রামের মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত এমন কোন পরিবার নেই যে তাদের সমিতি নেই। পরিবার চালাতে ও ধার দেনা মেটাতে বাধ্য হয়ে চড়া সুদে নানা সমিতি থেকে টাকা নিতে বাধ্য হচ্ছে। এতে সংসার ও দেনার দায় হয়তো কিছুটা লাঘব হচ্ছে কিন্তু হাহাকার থেকেই যাচ্ছে?

স্ত্রী, সন্তান, বৃদ্ধ পিতা মাতা দের নিত্য চাহিদা পুরণ করতে দিশেহারা সংসারের কর্তা।

শুধু সংসারের একটি হিসাব ধরাযাক, নিত্য প্রয়োজনীয় বাজার সওদা। চাল ৫০/৭০ টাকা, সয়াবিন তেল ১৮০ টাকা, আলু ৬০ টাকা, পেঁয়াজ ১০০ টাকা, ফুলকপি ৬০ টাকা এমন প্রতিটি জিনিসের মূল্য আকাশ ছোঁয়া। এছাড়াও পরিবারের হাজার রকমের চাহিদা তো রয়েছে।

কলারোয়ার জয়নগরের বাসিন্দা তারক চক্রবর্ত্তী জানিয়েছেন, ৪ সদস্যোর সংসার বৃদ্ধ পিতা, স্ত্রী ও দুই সন্তানের সংসার চালাতে দিশেহারা। সন্তানদের পড়ালেখার খরচ, বৃদ্ধ পিতার ঔষধ ও স্ত্রী চাহিদা মিটিয়ে নিজে কথা ভাবার সময় তিনি পান না। মুদি দোকান ও পুরোহিত্য করেই চলে তার সংসার কিন্তু দ্রব্যমূল্যোর বাড় বাড়ন্তে সংসার চালাতে হিমসিম খাচ্ছেন তিনি।

জয়নগরের আরেক চায়ের দোকানি আরিজুল গাজী জানিয়েছেন, প্রতিদিন তিনি ৩/ ৪ শত টাকা ইনকামে কোন রকমে চলছে সংসার তার মধ্যো সপ্তাহে ২/৩ টি সমিতির কিস্তি দিয়ে সংসার চালাতে বেসামাল হয়ে পড়ছেন তিনি। দ্রব্য মূল্য উর্ধমুখি থাকলে নিন্ম আয়ের পরিবার গুলো দেনার দায়ে পথভ্রষ্ট হতে পারে।

এই পরিস্থিতি থেকে পরিত্রানের উপায় খুঁজতে পরিবারের কর্তারা তাই দিনরাত এককরে ছুটছে টাকা ইনকামের ধান্দায়। পরিবারে নিজের একটু জায়গা করে নিতে।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা