বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইটালীতে রপ্তানীকৃত টালী কারখানা পরিদর্শনে জেলা প্রশাসক

জাহাঙ্গীর হোসেন: সাতক্ষীরার কলারোয়ার তৈরি মাটির টালি বিশ্বের ১৩টি দেশে রপ্তানি হচ্ছে অনেক আগে থেকেই। ইউরোপের বিভিন্ন দেশে রয়েছে এই টালির বেশ কদর। সময়ের সাথে সাথে হারাতে বসা এই টালি তৈরির কারখানার সংখ্যা পৌঁছেছে মাত্র ১৩টি তে। ঢাকা বাণিজ্য মেলায় গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী এক বক্তব্যে সাতক্ষীরার এই টালি শিল্পের কথা তুলে ধরেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি ২০২৪) এই টালি শিল্প দেখতে কলারোয়া আসেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
উপজেলার শ্রীপতিপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনের মালিকানাধীন কলারোয়া টালি ঘর নামের কারখানাটি পরিদর্শন করেন তিনি।
এ সময় জেলা প্রশাসক কারখানাটি ঘুরে দেখেন এবং এই শিল্প তৈরির সাথে জড়িতদের সাথে ঘন্টা ব্যাপি মতবিনিময় করেন।

আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে নানান জটিলতা, অর্থাভাব আর বিভিন্ন প্রতিকূলতার কারণে দিন দিন এই শিল্পকে হারিয়ে যাওয়া এবং বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন করে এই শিল্পকে বাঁচানো যায় সেটা নিয়ে তিনি সরকারের উপরের মহলের সাথে আলোচনা করার প্রতিশ্রুতি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, ৩নং কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানা, পৌর ভূমি সহকারী কর্মকর্তা বাশারাত হোসেন, হিসাব সহকারী বেনজির হোসেন প্রমুখ।

টালি ব্যবসায়ী আবুল হোসেন জানান, ‘উৎপাদন খরচ বৃদ্ধিসহ অন্যান্য সমস্যার কারণে এই এলাকার মুরারিকাটি ও শ্রীপতিপুর এলাকায় ৪১টি কারখানার মধ্যে সচল আছে মাত্র ১৩টি। বর্তমানে এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় ১ হাজার শ্রমিকের অবস্থা করুণ।’
তিনি আরো জানান, ‘এখানকার টালি নিয়মিত রপ্তানি হয় ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে। একে একে গড়ে ওঠে ৪১টি বিশাল টালি কারখানা। কিন্তু কয়েক বছরের মধ্যে নানান প্রতিকূলতা আর অসহযোগিতার অভাবে ধংসের দ্বার প্রান্তে পৌছে গেছে সেই ঐতিহ্যবাহী টালি শিল্প।’
এই জন্য এই শিল্পকে বাঁচাতে তিনি জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নিকট সহযোগীতা কামনা করেছেন।

পরিদর্শন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন- ‘কলারোয়ায় তৈরি টালি বিভিন্ন দেশে রপ্তানি হয়। এতে করে আমাদের বৈদেশিক মুদ্রা আয় হয়। এই শিল্পকে আর একটু আধুনিক করে আরো কিভাবে উন্নয়ন করা যায় এটি দেখতে এসেছি। যারা এই টালি উৎপাদন করেন তাঁদের সাথে কথা বলেছি। এই টালি কিভাবে আরো উৎপাদন বাড়ানো যায়, রপ্তানি বাড়ানো যায়। তাতে করে অনেক বেশি বৈদেশিক মুদ্রা আয় হবে, আমাদের অর্থনৈতিতে একটা অবদান রাখবে এই টালি শিল্প। পুরো প্রক্রিয়াটি দেখলাম এটি তৈরিতে কাঠ ব্যবহার করা হচ্ছে। উৎপাদনকারিদের সাথে কথা বলেছি যাতে করে এটি পরিবেশবান্ধব করা যায়। ব্যাংক থেকে যাতে করে সহজ শর্তে ঋণ পাওয়ার বিষয়টি নিয়ে, শ্রমিকদের প্রশিক্ষণ দেয়া যায় কিভাবে এই ধরণের বিষয় নিয়ে তাদের সাথে কথা হয়েছে। আর সাতক্ষীরা জেলার যে সকল সরকারি প্রতিষ্ঠান নির্মিত হচ্ছে বা হবে প্রয়োজন অনুযায়ী এই গুলো ব্যবহার করলে এই শিল্প লাভবান হবে, এই শিল্প আরো এগিয়ে যাবে। তাঁদের নিয়ে আমার পরিকল্পনা করছি কিভাবে এই টালি শিল্প আরো আগিয়ে নেয়া যায়।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা