শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সভাপতি রুহুল কুদ্দুস, সম্পাদক তৈমুর

কলারোয়ার সীমান্ত সম্প্রীতি সংঘের কমিটি ঘোষণা

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সীমান্ত সম্প্রীতি সংঘের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

২ জুলাই, ২০২৪ সংগঠনটির উপদেষ্টা প্যানেল এ কমিটি অনুমোদন দেন।

৬৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় মনোনিত হলেন যথাক্রমে মোঃ রুহুল কুদ্দুস ও তৈমুর রহমান মৃধা।

কমিটি গঠনের লক্ষ্যে গত ১৫ জুন থেকে উপদেষ্টামন্ডলী ও সদস্যদের মধ্যে অনলাইন ও অফলাইনে কয়েক দফায় মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং এ উপস্থিত ছিলেন সীমান্ত সম্প্রীতি সংঘের উপদেষ্টা ইব্রাহিম খলিল বিদ্যুৎ, ডা. গোলাম কুদ্দুস, সাইফুল ইসলাম সেন্টু, জাহাঙ্গীর আলম জনিসহ অনেকে।

নবগঠিত এ কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সহ-সভাপতি হিসেবে আরিফ হোসেন ও আজমির হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন ও মোঃ শাহীন হোসেন, সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল ।প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব্বির হোসেন,
অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সানজীব আহমেদ, দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাকিব হোসেন সুমন।

উল্লেখ্য, ২০২১ সালে প্রতিষ্ঠিত সীমান্ত সম্প্রীতি সংঘ সংগঠনটি চন্দনপুর এলাকায় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজ করে আসছে। বৃক্ষ রোপন কর্মসূচি পালন, ঈদ সামগ্রী বিতরণ, জরুরি রক্ত দান, অসহায় দুঃস্থ রোগীর চিকিৎসায় অর্থ প্রদান, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় পরিবারে শীত বস্ত্র বিতরণ, লাইব্রেরি প্রতিষ্ঠা ইত্যাদি জনকল্যাণমূলক কাজ অন্যতম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক