শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া আলিয়া মাদ্রাসায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা

কলারোয়া আলিয়া ফাযিল মাদ্রাসায় বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থ কামনায় স্মরণসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় কলারোয়া আলিয়া মাদ্রাসার হলরুমে বৈষম্য বিরোধী আন্দোলন শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থ কামনায় স্মরণসভা, দোয়া করাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস আহমেদ আলীর সভাপতিত্বে ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিনের পরিচালনায় আলোচনা করেন ছাত্র আবুল হোসেন, সহকারী অধ্যাপক শাহনাজ পারভিন, মহিদুর রহমান, তৌহিদুর রহমান প্রমুখ।

ইসলামি সংগীত পরিবেশন করেন শেখ ফাহিম হাসান, মীর তাজুল ইসলাম।

বক্তাগণ বৈষম্য বিরোধী আন্দোলনের শ্লোগান গুলো স্মরণ করে বলেন, বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের অবদানকে অস্বীকার করলে এবং তাদের প্রতি শ্রদ্ধা ও সন্মান না দেখালে শহীদদের সাথে বেঈমানী করা হবে এবং পতিত স্বৈরাচার আবারো ফিরে আসবে।

এজন্য সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করতে হবে তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস আহমেদ আলী।

অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক ও স্টাফ এবং ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক