শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া আলিয়া মাদ্রাসার প্রাচীর রাতের আধারে ভাঙচুর

জুলফিকার আলী,কলারোয়া::কলারোয়া আলিয়া মাদ্রাসায় রাতের আধারে সন্ত্রাসীরা পাচিল ভাঙচুর করা হয়েছে।
শুক্রবার রাত ১১ টার দিকে মাদ্রাসার পুরানো পাচিল একদল সন্ত্রাসীরা ভেঙে ফেলেছে এবং মাদ্রাসার ভিতরের রাস্তার ইট তুলে নিয়ে গেছে। এছাড়া অন্য দেয়াল ভাঙার চেষ্টা করেছে এবং ব্যাপক ক্ষতি সাধন করেছে। কিন্তু ১১.৩০ মিনিটে পুলিশ আসায় তারা আর ভাঙতে পারে নি। পুলিশ তাদের কে নিবৃত্ত করে এবং সকালে থানায় দেখা করতে বলে। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমেদ আলী কলারোয়ার বাহিরে অবস্থান করায় সন্ত্রাসীরা এই সুযোগে ভাঙচুর করেছে। মাদ্রাসার অধ্যক্ষ জানান, মাদ্রাসার ছাত্রদের বাই সাইকেল ও অন্য মালামাল চুরি হওয়ায় গেট নির্মাণ জরুরি হয়ে পড়ে। সেই মোতাবেক একজন দানশীল ব্যাক্তি গেট দান করলে লাগিয়ে দেন ঐ রাতে তারপর রাত ১১ টার দিকে ইছাহক ও তার ছেলে এরশাদ এবং মেহেদী সহ আরো ১০/১২ জন সন্ত্রাসীরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। এতে এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী বলেন,সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলারোয়া থানায় আসামীদের নাম দিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির এক মতবিনিময় সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১