শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

নিজস্ব প্রতিবেদক: কলারোয়া উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল এগারটায় কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে কলারোয়া উপজেলা মোড়ে যশোর- সাতক্ষীরা রাস্তার দুই পাশে স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই মানববন্ধনে বক্তাগন বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন, জাতীয়করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা কমিশন গঠনের দাবীতে মানববন্ধনে তুলে ধরেন।

বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সুপার মোঃ আব্দুল মোনায়েম, প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, মাদ্রাসা শিক্ষক পরিষদের সাতক্ষীরা জেলার সদস্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আহমেদ আলী, এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন।

অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। মানববন্ধন শেষে শিক্ষকগন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলামের অফিস কক্ষে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীনের নেতৃত্বে ও বেসরকারি শিক্ষক নেতৃবৃন্দের উপস্থিতিতে স্মারক লিপি প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল