শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া নিউজের প্রকাশকের সদ্যপ্রয়াত চাচার দাফন সম্পন্ন

এম.এ মাসুদ রানা : সরকারি নিবন্ধনপ্রাপ্ত আওয়ার নিউজের সম্পাদক ও এটির সহযোগী আঞ্চলিক সংবাদ মাধ্যম কলারোয়া নিউজের প্রকাশক আরিফ মাহমুদের চাচা সদ্যপ্রয়াত আলহাজ্ব আবুল বাসারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামে মরহুমের নিজ বাসভবন চত্বরে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এতে অসংখ্য মুসল্লি অংশ নেন।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী, মরহুমের বড় ভাই কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর, চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম.এ কালাম, চন্দনপুর ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মন্টু, কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম.এ মাসুদ রানা, মরহুমের ছোট ছেলে ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার সেকেন্ড অফিসার আমিরুজ্জামান, মরহুমের ভাইপো আরিফ মাহমুদ প্রমুখ।

জানাজা পূর্ব আলোচনা পরিচালনা করেন শার্শার কায়বা বাইকোলা মাদ্রাসার সুপার মাওলানা নাজমুল হুদা।

জানাজা নামাজে ইমামতি করেন গয়ড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ওমর ফারুক।

এদিকে, সদ্যপ্রয়াত আবুল বাসারকে শেষবারের মতো দেখতে তার বাড়িতে ছুটে যান কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকুসহ অসংখ্য গুনগ্রাহী।

উল্লেখ্য, ২১ আগস্ট সন্ধ্যায় আলহাজ্ব আবুল বাসার ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন হার্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি ওই গ্রামের মৃত শামসুল হকের পুত্র।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম