মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌরসভায় ফগার মেশিনে মশক নিধন অভিযান কার্যক্রম শুরু

দীপক শেঠ, কলারোয়া:  কলারোয়া পৌরসভায় মশক নিধন অভিযান কার্যক্রম শুরু করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে কলারোয়া পৌর সভার সার্বিক সহযোগীতায় বৃহস্পতিবার( ৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মশক নিধন কার্যক্রম শুরু করা হয়।

“আতঙ্ক নই, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের উপায়” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ সহ পৌরসভাধীন সড়কের পার্শ্বের ড্রেনে ও আবর্জনাযুক্ত স্থানে ফগার মেশিনে অ্যাডাল্টিসাইড ও লার্ভিসাইডের সঙ্গে কেরাসিন মিশিয়ে ওষুধ ছিটানো হয়। মশক নিধন অভিযান কার্যক্রমে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রুলী বিশ্বাস, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সহকারী কমিশনার( ভূমি) রিফাতুল ইসলাম, পৌর কাউন্সিলর জি,এম শফিকুল ইসলাম, ফারহানা হোসেন সহ অন্যান্য কাউন্সিলরগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধিবৃন্দ। উল্লেখ্য, অ্যাডাল্টিসাইড ও লার্ভিসাইডের সঙ্গে কেরাসিন মিশিয়ে ফগার মেশিনে প্রয়োগ করে ওষুধ ছিটিয়ে মশক নিধন( লার্ভার মৃত্যু) অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু