বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বাজারে দুটি দোকানে টিন কেটে দেড় লাখ টাকা চুরি

জাহাঙ্গীর হোসেন : সাতক্ষীরার কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির অফিসের সামনে অবস্থিত শিশু মেলা ও বেবী সপ এর টিনের চাল কেটে নগদ দেড় লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটে।

এ বিষয়ে বেবি সপের মালিক ইলিয়াজ হোসেন জানান, ‘আমি গতকাল ঢাকা ছিলাম, দোকানের জন্য মালামাল কিনে রাতে ফিরে আসি। সকালে আমরা যখন দোকান খুলি তখন দেখি দোকানের ভিতরে এলোমেলো, ক্যাশ ড্রয়ার খোলা। সেখানে রাখা ৮৩ হাজার টাকা নেই। উপরের টিনের চাল কাঁটা। পরে সি সি ক্যামেরা চেক করে দেখি রাত প্রায় ২ টার সময় উপরের টিনের চালে কেটে মুখ ঢাকা এক চোর ভিতরে প্রবেশ করেছে। প্রথমে সি সি ক্যামেরা বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হয় এবং ক্যাশ ড্রয়ার ভেঙে টাকা নিয়ে পালিয়েছে। একটু পরে আমার সামনের দোকান শিশু মেলা নামক দোকান খুললে তাঁরাও দেখে একই অবস্থা। এ বিষয়ে কলারোয়া ব্যাবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক দেখে গিয়েছেন। তাঁরা বলেছে এ বিষয়ে পরে কথা বলবো।’
তিনি আরো বলেন, ‘আমার বাজারের নাইটগাডদের প্রতি মাসে বাজার কমিটির ধার্য করা টাকা দেই। বাজার কমিটির অফিসের সামনে অবস্থিত আমার দোকান। তাহলে আমাদের প্রতিষ্ঠানের নিরাপত্তা কোথায়? আমরা বাজার কমিটির কাছে আমাদের ক্ষতিপূরণ চাই।’

শিশু মেলার মালিক বলেন, ‘আমরা দোকান খুলে দেখি আমাদের দোকানের টিনের চাল কাঁটা। ভিতরে এলোমেলো ক্যাশ ড্রয়ার ভেঙে ভিতরে রাখা ৬০ হাজার ৫০০ টাকা নেই। আমাদের বড় ক্ষতি হয়ে গেল। বাজারে নাইটগাড থাকা সত্ত্বেও বার বার চুরি হচ্ছে আমরা এর একটা সুস্থ সমাধান চাই, ব্যাবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা চাই। বাজার কমিটির লোকজন এসে দেখে চলে গেছে। আমরা বাজার কমিটির কাছে আমাদের ক্ষতিপূরণ চাই।’

এ বিষয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক আলিমুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত