শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া নানা আয়োজনে ঐতিহ্যবাহী শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে। গতকাল (০৯ জুন) সোমবার সকাল ৯টায় কলেজের চত্বর থেকে ৩০টি ব্যাচ নিয়ে বন্যাঢ্য শোভাযাত্রা ও বেলুন ,কবুতর উড়িয়ে উদ্ভোধন মধ্যে দিয়ে রজত জয়ন্তী অনুষ্ঠান উদযাপিত হয়। রজত জয়ন্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আয়োজক কমিটির সভাপতি রেজাউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা কলারোয়া সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কলেজের পরিচালনা কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ রইজ উদ্দিন , উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম। রজত জয়ন্তী অনুষ্ঠানের আলোচনা সভায় অতিথিরা বলেন, এই কলেজের উত্তরোত্তর বৃদ্ধির জন্য কলেজের সাবেক অধ্যক্ষ রইজ উদ্দিনের ভূমিকা ছিল অপরিসীম। তার অবদানের কারনেই শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ এ অবস্থানে পৌঁছায়ে।

প্রধান অতিথির বক্তব্যে বলেন , আমি আমার এমপি থাকাকালীন যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা অক্ষর অক্ষর পালন করেছি। এই কলেজের প্রতিষ্ঠাতা আমার বড় দুই ভাই । তাদের বিদেহী আত্মার মাখফিরাত কামনা করি। তাছাড়া এ কলেজের প্রতিষ্ঠাতা আমার শিক্ষা গুরু শেখ আমানুল্লাহ স্যার তার ও আত্মার মাখফিরাত কামনা করি। এছাড়া বিশেষ অতিথির হিসেবে বক্তাব রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ রইস উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন বক্তব্য সাবেক বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের উন্নয়নের পাশাপাশি দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। তিনি আরো বলেন এ কলেজ প্রতিষ্ঠার পেছনের যে কয়জন ব্যক্তির অবদান ছিল, বি এম নজরুল ইসলাম প্রতিষ্ঠাতা সদস্য এ কে এম শহিদুল ইসলাম, শিক্ষক রফিকুল, বিশিষ্ট সমাজ সেবক ড, মিজানুর রহমান ও তার মধ্যে সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিব অন্যতম। তার নেতৃত্বে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন। যে স্বপ্ন নিয়ে কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছিল , আজকের অবস্থানে এসে পৌঁছে সে স্বপ্ন পুরণ হয়েছে। এ কলেজ থেকে শিক্ষার্থীরা সুনাগরিক হয়ে গড়ে উঠবে। ভবিষ্যতে দেশের গুরুত্বপর্ণ পদে দায়িত্ব পালন করবে।এ সময় উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ আবু নসর, আব্দুল মজিদ, কলারোয়া সরকারি জি কে এম পাইলট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তামিম আজাদ মেরিন, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও কলেজর সাবেক ও বর্তমান শিক্ষার্থীবূন্দ, গন্যমাধ্যম কর্মীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে সকালে কলেজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজের এসে শেষ হয়। এরপর দুপুরে স্মৃতিচারণ ও বিকেলে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাক্তন ও বর্তমান ২ হাজার শিক্ষার্থীসহ শিক্ষকরা রজত জয়ন্তী অনুষ্ঠানে অংশ নেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”