শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সীমান্তে ছয়টি সোনার বারসহ তরুণ আটক

কলারোয়া কেঁড়াগাছি সীমান্ত এলাকা থেকে ৬টি সোনার বারসহ রাশেদুল ইসলাম নামের এক তরুণকে আটক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ৯ নভেম্বর সকাল ৮টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটককৃত রাশেদুল ইসলাম (২৪) কলারোয়ার কেড়াগাছি গ্রামের আনিছুজ্জামানের ছেলে। জব্দকৃত সোনার ওজন ১ কেজি ১০৮ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন আজ সকালে কাকডাঙ্গার গোয়ালচত্ত্বর বাজার এলাকা দিয়ে ভ্যানে করে যাচ্ছিলেন রাশেদুল। এ সময় তাঁকে আটক করে দেহ তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। তল্লাশি চালিয়ে তাঁর গায়ে গামছা দিয়ে পেছানো অবস্থায় ৬টি সোনার বার পাওয়া যায়। জব্দকৃত সোনার ওজন ১ কেজি ১০৮ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা।’

বিজিবি অধিনায়ক আরও বলেন, ‘জব্দকৃত সোনা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। আটককৃত যুবককে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল