বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতায় নবনির্বাচিত চেয়ারম্যান মোরশেদ আলী ও সদস্য নার্গিসের সংবর্ধানা

কলারোয়ার ৮নং কেরালকাতা ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান স. ম. মোরশেদ আলী ভিপি ও ৪,৫,৬ নং ওয়াডের সদস্য মিসেস সোনিয়া নার্গিসের সংবর্ধানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৩ জানুয়ারি রাত্র ৮ টার দিকে ৮ নং কেরালকাতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড কাউরিয়া কাউরিয়া পশ্চিম পাড়া জিয়ারুল আমিনের আম বাগান প্রাঙ্গনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. আশরাফুল আলম বাবু,
সাবেক বি আর ডিবির চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সাবেক ইউপি সদস্য খায়রুল আমিন, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান।

উপস্থিত ছিলেন কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক সরদার জিল্লুর রহমান, সাংবাদিক শেখ রাজু রায়হান প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ৮নং কেরালকাতা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান স.ম মোরশেদ আলী ভিপি এর পর সংবর্ধনা অনুষ্ঠানের সকল আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, বিশেষ অতিথি এড. আশরাফুল আলম বাবু, মো. জিয়ারুল আমিন, সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ৮নং কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান বাবু।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা