রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদ উপলক্ষে

কলারোয়ার জয়নগরে দারিদ্র পরিবারের মাঝে অর্থ বিতরণ

কলারোয়ার জয়নগরে রমজান ও ঈদ উপলক্ষে দারিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে সরকারি বরাদ্দের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার (৯ মে) সকাল ১১টার দিকে জয়নগর ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু ও ইউনিয়ন পরিষদ সচিব জিএম হাবিবুর রহমানের উপস্থিতিতে ৯টি ওয়ার্ডের ৫ শত দারিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের সদস্যদের হাতে নগদ ৫শত টাকা করে তুলে দেয়া হয়।

সরকারের দেয়া ৫শত টাকা পেয়ে বেজায় খুশি ৯নং ধানদিয়া ওয়ার্ডের মাজিদা খাতুন।
তিনি জানান, ‘টাকাটা বেশ সাহায্য করবে। মাননীয়া প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’

ধানদিয়ার কাশেম আলী জানিয়েছেন, ‘আসন্ন ঈদের কেনাকাটায় সরকারের দেওয়া টাকা খরচ করতে পারবো। করোনায় আয় রোজগার তেমন হয় না, তাই সরকারের আর্থিক সাহায্যে ঈদের আগে অনেক উপকারে আসবে।’

জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু ও ইউপি সচিব জিএম হাবিবুর রহমান জানিয়েছেন, ‘দারিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের সদস্যরাই তালিকাভুক্ত হয়েছে। সরকার প্রদত্ত টাকা সঠিক ভাবে বন্টন করা হচ্ছে।’

এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জব্বার মোড়ল, ইউপি সদস্য রওশন আলী খাঁ, ইউপি সদস্য খালিদ হাসান টিটু, ইউপি সদস্য বজলুর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন