মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সিংগায় ফুটবল টুর্নামেন্টে চন্দনপুর চ্যাম্পিয়ন

কলারোয়ার সিংগায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চন্দনপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে সিংগা হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় সুলতানপুর ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে চন্দনপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

খেলাটি পরিচালনা করেন আনোয়ার হোসেন, রুহুল আমিন ও সাইদুর রহমান।

চ্যাম্পিয়ন দলকে নগদ ৭ হাজার টাকা ও রানার্স আপ দলকে ৫ হাজার টাকা উপহার হিসাবে পুরস্কৃত করা হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

প্রধান বক্তা ছিলেন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির।

কেরালকাতা ইউপি’র সাবেক সদস্য বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুল মাজেদ সরদারের সভাপতিত্ব করেন।

খেলাটি উপভোগ করেন চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ রুস্তম আলী, কেরালকাতা ইউনিয়ন আ.লীগ সভাপতি মাস্টার হাফিজুর রহমান, সিনিয়ির সহ-সভাপতি সরদার আ. রউফ, ইউপি সদস্য আব্দুর রশিদ, ইউপি সদস্য ওসমান গণি, থানার এসআই হাফিজ, এএসআই কামাল হোসেন, এএআই আলাউদ্দীন, ডাক্তার ফজলুর রহমান, সমাজ সেবক ফারুক আহম্মেদ মন্টুসহ অসংখ্য ক্রীড়া প্রেমী দর্শক।

এর আগে উপজেলা আ.লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন ও কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরকে টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছো জ্ঞাপন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট

সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা