শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বেনজিরের পথসভা

আসন্ন কলারোয়ার ৬ নং সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বেনজিরের পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৪ জানুয়ারী) সন্ধ্যায় সোনাবাড়িয়ার ৬নং ওয়ার্ডের বারিক মোড়ে পথসভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী বেনজির হোসেন হেলাল।

সভায় সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ৬ নং ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল বারিক সরদার।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাহেব আলী, ৭নং ওয়ার্ড সভাপতি আবুল কাশেম, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবলু, ৮নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য তবিবর রহমান, ভাদায়ালি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আঃ সামাদ, শিক্ষক অলিওর রহমান, শিক্ষক জনাব কাসরুজ্জামান, শিক্ষক আবু শাহিন, শিক্ষক নাজমুল হহক তুহিন, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কুদ্দুস, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, আঃ রশিদ, হুমায়ন কবির, মোঃ আসাদুল রাজু আহমেদসহ আ’লীগ নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

উল্লেখ্য, পথ সভাটি জনসভায় পরিনত হয়েছে বলে কর্মী-সমর্থকরা জানায়।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা