শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় একাধিক পূজা মন্ডপ পরিদর্শনে সম্প্রীতির বার্তায় মুস্তফা লুৎফুল্লাহ এমপি

কলারোয়ায় সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গা পূজার শুভ মহা নবমীতে একাধিক পূজা মন্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি কেরালকাতা, সোনাবাড়িয়া, কেঁড়াগাছি সহ বিভিন্ন ইউনিয়নের একাধিক পূজা মন্ডপে হিন্দু ধর্মালম্বী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কূশল বিনিময় করে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সম্মান জানিয়ে ধর্মনিরপেক্ষ দেশ গড়তে সাম্প্রদায়িক সম্প্রীতির উপর গুরুত্ব আরোপ করেন। সকল ধর্ম, বর্নের মানুষ একসাথে মিলেমিশে সহ অবস্থানে বসবাস করে নিজের ধর্ম পালন করে দেশকে এগিয়ে নিয়ে যাওযার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রুলী বিশ্বাস, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইন, সমাজ সেবক মারুফ হোসেন, সনাতন ধর্মীয় নেতা সন্তোষ কুমার পাল সহ স্থানীয় জনপ্রতিনিধি, সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ ও অসংখ্য পূজা মন্ডপে উপস্থিত দর্শকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু