শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ‘মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’র উদ্বোধন শনিবার সন্ধ্যায়

কলারোয়া উপজেলা প্রশাসন ও কলারোয়া উপজেলা পরিষদের যৌথ আয়োজনে কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে ব্যাডমিন্টন কোর্টে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়দের অংশগ্রহণে শনিবার সন্ধ্যা ৭টায় পর্দা উঠছে ‘মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’র।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন- সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক (ডিসি) মোঃ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কলারোয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন মৃধা।

সভাপতিত্ব করবেন- কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

এই টুর্ণামেন্টে অংশগ্রহণ করবেন বাংলাদেশের সিঙ্গেল চ্যাম্পিয়ান সোয়াদ এবং ডাবলস চ্যাম্পিয়ানের লিপটন।

এছাড়াও খেলবেন লালচাঁদ+পরশ, তুহিন+লিপটন, অনিক+রিয়াদ, ওহিদুল+শুভ, সোয়াদ+নাজমুল, রাকিব+অন্তর, অপু+জাবের, শিবগাত+গালিব জুটি।

এই টূর্ণামেন্ট উপলক্ষ্যে সাজ সজ্জায় ভরে উঠেছে কলারোয়া ব্যাডমিন্টণ কোর্ট।

খেলা সম্পর্কে কলারোয়ার দর্শকদের অভিমত, এরআগে এমন আয়োজন ও জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে কলারোয়াতে ব্যাডমিন্টন টূর্ণামেন্ট হয়নি। জাতীয় দলের খেলোয়াড়দের আগমন ও জেলা প্রশাসক মহোদয়ের উদ্বোধন নিয়ে দর্শক আগ্রহের কমতি নেই।

চারিদিকে আলোচনায় এখন “মুজিববর্ষ ব্যাডমিন্টণ টূর্ণামেন্ট-২২”। কলারোয়া উপজেলা পরিষদ ও কলারোয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দর্শকদের কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে আমন্ত্রণ জানানো হয়েছে টূর্ণামেন্ট উপভোগ করার জন্য।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা