সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সরদার মুজিবের স্ত্রীর মৃত্যুবার্ষিকী পালন

কলারোয়ায় কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলির সদস্য সরদার মুজিবের স্ত্রী নাসরীন জাহানের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকালে মরহুমার গ্রামের বাড়ি উপজেলার নাকিলায় সকাল হতে স্থানীয় বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৩ শতাধিক কোরানের হাফেজ কোরান পাঠ করেন। এর পর জুম্মা নামাজে মসজিদে দোয়া অনুষ্ঠান মাজার জিয়ারত ও তাবারক বিতরণ করা হয়েছে।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর (অব) হাফিজ, কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলির সদস্য সরদার মুজিব কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ), কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবু, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, যুবলীগ সভাপতি আলমগীর কবির, কেরালকাতা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নার্গিস, কোহিনুর, মোশাররফ হোসেন, মোতাহার হোসেন সুপার, সাবেক সদস্য আশরাফ আলীসহ দল মত নির্বিশেষে স্থানীয় সকল মুসুল্লিবৃন্দ এবং সরদার পরিবারের সকল আত্মীয় স্বজন।

দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সরদার মুজিবের স্ত্রী মরহুমা নাসরীন জাহান ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারী ঢাকা সামরিক হাসপাতালে ইন্তেকাল করছিলেন।

নাসরীন জাহান বাংলাদেশ সেনাবাহিনীর স্বাস্থ্য ডিপার্টমেন্টের সহকারী হিসাবে কর্মরত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল