বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বিআরডিবি’র নির্বাচনে ভোট হবে শুধু সভাপতি পদে

কলারোয়ায় বিআরডিবি নির্বাচনে এবার শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাকী পদ গুলোতে সবাই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিআরডিবি’র নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, ‘৮ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জমা ও যাচাই-বাচাই এর শেষ দিন ছিলো। এদিন সভাপতি পদে মশিয়ার রহমান, আব্দুল গফুর ও রকিবউদ্দিন এর মনোনয়ন পত্র জমা ও বৈধ হিসেবে গণ্য হয়েছে। সহ.সভাপতি পদে আবুল কাশেম ও জুলফিক্কার আলী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন আবুল কাশেম। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে আতাউর রহমান, নুর ইসলাম, আলী বক্স, নজরুল ইসলাম, মর্জিনা খাতুন, মনোয়ারা খাতুনের কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় তারা ৬ জনই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। ফলে এবার শুধুমাত্র সভাপতি পদে ৩ প্রার্থীর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।’

তিনি আরো জানান, ‘আগামি ৬ অক্টোবর সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা বিআরডিবি’র প্রশিক্ষণ হলরুমে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে সহযোগিতা করবেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উপজেলা সমবায় অফিসার আল আমিন ও উপজেলা বিআরডিবি’র জুনিয়ার অফিসার রাসেল রানা।’

উল্লেখ্য, উপজেলা বিআরডিবি নির্বাচনে ২৩১ জন ভোট প্রয়োগ করতে পারবেন।

জানা গেছে, ৭ অক্টোবর ২০১৮ সালে উপজেলা বিআরডিবি নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে জয়ী হন মশিয়ার রহমান। অপর প্রার্থী আব্দুল গফুর ৯ বার সভাপতি হয়েছেন। তিনি ২৭ বছর ধরে বিআরডিবি’র সভাপতি ছিলেন।
আর প্রতিদ্বন্দি প্রার্থী রকিব উদ্দিন তিনি ২ বার সভাপতি হয়েছেন। ২০০৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন।

ইতোমধ্যে প্রার্থীরা তাদের ভোটারদের দ্বারে দ্বারে ঘুরতে দেখা গেছে। এখানকার সদস্যরা চাইছে যোগ্য প্রার্থীকে তারা ভোট দিবেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা