রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এইচ এস সি-১৭ ব্যাচের

কাজিরহাট কলেজে প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কলারোয়ার কাজিরহাট ঐতিহ্যবাহী ডিগ্রি কলেজের এইচ এস সি-১৭ সালের ব্যাচের প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৪ এপ্রিল কাজিরহাট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই মনোরম প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠানের শুভসূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজিরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম শহিদুল আলম।

উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আশিকুর রহমান, ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন ২০১৭ এইচএসসি ব্যাচের ৩০জন কৃতি ছাত্রছাত্রীবৃন্দ।
পবিত্র কুরআন তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

শিক্ষাঙ্গন ও ক্লাসরুমের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন উপস্থিত সকল অতিথিবৃন্দ ও শিক্ষার্থীগন।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ সকলকে ২০১৭ ব্যাচের স্মৃতি খচিত একটি করে টি শার্ট তুলে দেন আয়োজক শিক্ষার্থীগন।
এর পরে মনোজ্ঞ সাংস্কৃতিক ও ইনডোর গেইমে অংশ নেন উপস্থিত সকলেই।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এস এম শহিদুল আলম বলেন- সত্যিই আমি এইচএসসি -১৭ সালের শিক্ষার্থীদের এই উদ্যোগে অভিভূত হয়েছি। এটাই ছিল ঈদ পরবর্তী এবং এই কলেজের প্রথম পূর্ণমিলনী। আগামীতে যাতে করে বড় পরিসরে এই ধরনের পূর্ণমিলনী এই কলেজে অনুষ্ঠিত হয় এবং এর ধারাবাহিকতা বজায় থাকে তার সার্বিক ব্যবস্থা ও সহযোগীতা কলেজের পক্ষ থেকে করা হবে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে আসলে কী হয়েছে

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর নামক একটি গ্রামের রাজনৈতিক সহিংসতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ কেউ বলেছেন- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণবিস্তারিত পড়ুন

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা
  • মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন