বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কানাডায় ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা

কানাডার রাজধানী টরন্টোতে কার্তিক বাসুদেব (২১) নামে ভারতীয় এক ছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী টরন্টোর একটি পাতাল স্টেশনের প্রবেশপথের সামনে তাকে গুলি করা হয়।

ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা কার্তিক বাসুদেব কানাডায় পড়াশোনার পাশাপাশি সেখানকার একটি রেস্তোরাঁয় পার্টটাইম কাজ করতেন।

বাসুদেব কানাডার সেনেকা কলেজে বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। শেরবোর্ন অঞ্চলের সেন্ট জেমস টাউনের সাবওয়ে স্টেশনে ঢোকার সময় গ্লেন রোডের প্রবেশপথের কাছে তাকে কাছ থেকে একাধিক বার গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয় বলে জানায় টরন্টো পুলিশ।
বাসুদেবের মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর টুইট বার্তায় লিখেছেন, এই মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত।

তার পরিবারকে জানাই গভীর সমবেদনা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা