শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগর আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচন প্রস্তুতি উপলক্ষ্যে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে কৃষ্ণনগর ইউনিয়ন আ’লীগের আয়োজনে কিষান মজদুর ইউনাইটেড একাডেমী হাইস্কুলের হল রুমে জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের আ’লীগ দলীয় মনোনীত নৌকার প্রার্থী ও শ্যামনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন।

এ সময় তিনি দলীয় স্বার্থে, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকাকে বিজয় করতে দলের ভিতরে সকল কোন্দল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকাকে বিজয় করার আহ্বান জানান।

সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি নাজমুল আহসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ফজলুল হক, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এনামুল হক ছোট, কালিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, শ্যামনগর উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবু।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আহম্মেদ সুরুজ, সাবেক ইউপি সদস্য বাবু তপন কুমার রায়, সাবেক আ’লীগের ইউনিয়ন সভাপতি স ম আঃ মাজেদ, ইউনিয়ান কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য ফজর আলী, রাসেল স্মৃতি সংসদ এর সভাপতি মনিরুল ইসলাম, কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, যুবলীগ নেত্রী শ্যামলী রানী বাপ্পী, ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ ফারুক নেওয়াজ, আ’লীগের ইউনিয়ন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু নির্মল চন্দ্র মন্ডল প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাক্তার কামাল হোসেন, ফারুক হোসেন, মাস্টার জনাব আলী, মোঃ ফারুক হোসেন, আবু হেনা বিশ্বাস প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ