মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

“বিজ্ঞান মনস্ক প্রজন্ম, সারা বিশ্বের স্বপ্ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জের পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাধ্যমিক স্কুল পর্যায়ে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিজ্ঞান বিষয়ক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জুন) সকালে পানিয়া আশ্রয় বিজ্ঞান ক্লাবের আয়োজনে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আশ্রয় বিজ্ঞান ক্লাবের সভাপতি ডাক্তার আব্দুল মাজীদের সভাপতিত্বে ও পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক পিএম ফিরোজ আহমেদ, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সরদার, সংরক্ষিত মহিলা আসনের সাবেক ইউপি সদস্যা শাকিলা আমিন প্রমূখ।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক সরদার গিয়াস উদ্দিন আহমেদ এবং বিচারকের দায়িত্ব পালন করেন পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার খুকু, দৈনিক কালো চিত্র পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি মাসুদ পারভেজ ক্যাপ্টেন ও আব্দুর রহিম।

এ বিতর্ক প্রতিযোগিতায় ধুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়, পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও মৌতলা মাধ্যমিক বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় মৌতলা মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অধিকার করে এবং শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করে।

বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা

জেলা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি, জাতীয় দৈনিক প্রগতির সাতক্ষীরা জেলা প্রতিনিধিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বালাইনাশক কোম্পানি ইনতেফা পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজবিস্তারিত পড়ুন

কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস

কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপবিস্তারিত পড়ুন

  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন
  • সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত