বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা

জি.এম আবুল হোসাইন, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে অনলাইন এর মাধ্যমে শপথ গ্রহণ প্রক্রিয়ায় কিশোর-কিশোরীদের সম্পৃক্তকরণ শীর্ষক দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জে শিশু সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে অনলাইন এর মাধ্যমে শপথ গ্রহণ প্রক্রিয়ায় কিশোর- কিশোরীদের সম্পৃক্তকরণ শীর্ষক দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে বৃহস্পতিবার কালিগঞ্জ সুশীলনের প্রশিক্ষণ কক্ষে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত দক্ষতা উন্নয়ন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আকতারুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। আরো উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের প্রতিনিধি, জেন্ডার প্রমোটর, আবৃত্তি শিক্ষক, সংগীত শিক্ষক, ফিল্ড সুপারভাইজার সহ সুধীজনেরা।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্ত্তী।

প্রশিক্ষণ কর্মশালায় শিশুর সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অনলাইন মাধ্যমে শপথ গ্রহণ প্রক্রিয়ায় কিশোর কিশোরীদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষণ কর্মশালায় বাল্যবিবাহ যৌন হয়রানি প্রতিরোধ নারী নির্যাতন প্রতিরোধে সরকারি হেল্পলাইন নম্বর ও বিভিন্ন বিষয়ে তাদের সাথে আলোচনা হয়।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী