সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালীগঞ্জে পুলিশি অভিযানে ফেনসিডিলসহ আটক- ৩

সাতক্ষীরার কালীগঞ্জে পুলিশের অভিযানে ৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১ নারী সহ ৩জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃত মাদক কারবারিরা হল খুলনা জেলার খালিশপুর থানার দক্ষিণ কাশিপুর গ্রামের আশরাফ চৌধুরীর পুত্র জয়নুদ্দিন উদ্দীন চৌধুরী অপর দুজন কালীগঞ্জ থানার সে হারা গ্রামের রহিম গাজীর পুত্র বহুল আলোচিত ৫মামলার আসামি মাদক সম্রাট সিদ্দিক গাজী (৫০) এবং তার স্ত্রী মমতাজ বেগম( ৪৫)।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ সহকারী পরিদর্শক জিল্লুর রহমান শুক্রবার(১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার সময় নলতা ইউনিয়নের খানজিয়া সীমান্ত থেকে প্রথমে নাম্বার বিহীন একটি দায়াং ৮০ লাল রঙের মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে মাদক বহনের সময় ওত পেতে থাকা পুলিশের অভিযানে লুকায়িত অবস্থায় ৪৩ বোতল ফেনসিডিলসহ জয়নুদ্দিন চৌধুরীকে আটক করা হয়।

শনিবার সকালে থানায় মামলা দায়েরের পর বাকি দুই মাদক কারবারি কে গ্রেপ্তার করে পুলিশ। উক্ত ঘটনায় থানার উপ সহকারী পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।

থানায় মামলা দায়েরের পর আটককৃত মাদক কারবারি জয়নুদ্দিন উদ্দীন চৌধুরীর স্বীকারোক্তি এর ভিত্তিতে সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেলের আমিনুর রহমান এবং থানার অফিসার্স ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে উপ পরিদর্শক হাসানুর রহমান, মাসুম, উপ সহকারী পরিদর্শক জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সকালে অভিযান চালিয়ে মাদক কারবারি সিদ্দিক গাজী ও তার স্ত্রী মমতাজকে তাদের বাড়ি থেকে আটক করা হয়। মাদক কারবারি সিদ্দিক বহু বছর ধরে ভারত হতে মাদক এনে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিল।

মাদক কারবারীদের আটকের ঘটনা এর সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে সাংবাদিকদের সর্বাত্তক সহযোগিতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক