সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা

কলারোয়ায় জাতীয় শ্রমিক লীগের ৩৭ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে কলারোয়া সরকারি কলেজ বাসস্ট্যান্ডের নিজস্ব কার্যালয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় কলারোয়া পৌর কাউন্সিলর ও জাতীয় শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন নবাগত কমিটির আহবায়ক আব্দুর রহিম।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মারুফ হোসেন জনি ও মামুন হোসেন প্রমুখ।

নতুন কমিটির আহবায়ক ও সাবেক সভাপতি আব্দুর রহিম বলেন- আগামী ২৩ সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে খুব শীঘ্রই কলারোয়া জাতীয় শ্রমিক লীগের একটি কমিটি উপহার দেব। সেই কমিটি আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে এগিয়ে নিতে অগ্রনী ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।

এর আগে সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে একটি বর্ধিত সভার মাধ্যমে কলারোয়া জাতীয় শ্রমিকলীগের ৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল।

১৬ ফেব্রুয়ারী ৩৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ সেই কমিটির আহবায়ক মো. আব্দুর রহিম, যুগ্ম আহবায়ক (৬ জন) শেখ শহিদুজ্জামান (মিঠু), শহিদ আলী, রফিকুল ইসলাম, জি এম শফিউল আলম, এম হেলাল উদ্দিন শামিম মাস্টার, শেখ নাসির উদ্দীন, সদস্য সচিব জাহাঙ্গীর কবির বাবলু, সদস্য আসিফ হোসেন মিলনসহ ৩৭ সদস্য কমিটি। এই প্রস্তুতি কমিটির নেতৃত্বে আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলন করে কলারোয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের কমিটি গঠন করা হবে।

ঠিক সেই উদ্দেশ্যেই কমিটির কার্যক্রমে গতি আনতে এই পরিচিত সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আহবায়ক আব্দুর রহিম।
পরিচিতি সভাটির সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও এই কমিটির যুগ্ম আহবায়ক সহিদ আলী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল