সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর

কেশবপুরে নিধি স্পেটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহার পিতার মৃত্যু

যশোরের কেশবপুরে নিধি স্পেটিং ক্লাবের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জয় সাহার পিতা সমাজসেবক ও বিশিষ্ট ব্যাবসায়ী রাম সাহা (৮৪) শুক্রবার সকাল ৯টা ৩৫ মিনিটে নিজ বাসভবন শহরের সাহাপাড়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পূত্র ও ১ কন্যা-সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। বিকালে কুঠিবাড়ী মহাশশ্মশানে তঁার শেষ কৃত্য সম্পন্ন হয়েছে।
এদিকে সমাজসেবক ও বিশিষ্ট ব্যাবসায়ী রাম সাহার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পৌর মেয়র রফিকুল ইসলাম, সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি মোশারফ হোসেন বিশ্বাস, সাবেক যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবীর মিন্টু, সাবেক যুগ্ম-সম্পাদক নূরুল ইসলাম খান, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল খালেক, সাবেক সদস্য আব্দুল গফুর, আনিসুর রহমান, জামশেদ আলী প্রমুখ।

কৃষকের জমি নিয়ে বিরোধ, উত্তেজনা

যশোরের কেশবপুর পল্লীতে এক কৃষদের জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। যার ফলে ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উপজেলার নারায়নপুর গ্রামের নজরুল ইসলামের পূত্র কৃষক আবু হানিফ জানান, ২০১৯ সালের ৫ই মার্চ সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি মৌজায় জে এল নং ১২৯, ৭৩ নং আর এস খতিয়ানের ১০৩ নং আর এস দাগের মধ্য থেকে যথাক্রমে বরিশাল জেলার মুলদী থানার চরলক্ষীপুর গ্রামের মৃত মোতালেব হোসেনের পূত্র সাইফুল ইসলামের নিকট থেকে ৩ শতক এবং বরিশাল জেলার মুলদী থানার চরলক্ষীপুর গ্রামের মৃত সাহেব আলী মোড়লের কন্যা রিজিয়া বেগমের নিকট থেকে ৩ শত জমি, মোট ৬ শতক জমি ২ লাখ ১৭ হাজার টাকা মূল্যে ৯৯৩ নং কোবলা দলিল মূলে ক্রয় করেন। শুক্রবার সকালে উক্ত জমিতে তিনি বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন। কিন্তু একটি প্রভাবশালী মহল আমার বাড়ি নির্মাণ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ একটি শালিশ বৈঠকের মাধ্যমে আমার পাক্ষে রায় দিয়েছেন।
অপরদিকে কলাগাছি গ্রামের মৃত আনার আলী শেখের ছেলে আশরাফ শেখ উক্ত সম্পত্তি তঁার দাবী করে জানান, তিনি ৭/৮ বছর যাবৎ জমিটা আমি ভোগ দখল করে আসছি। শালিশ বৈঠক আমার পক্ষে রায় দিয়েছে। কিন্তু উক্ত রায় উপেক্ষা করে হঠাৎ করে আবু হানিফ তার জমি জবর দখল করে বাড়ি নির্মাণ শুরু করছেন। তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান।
অপরদিকে জমি সংক্রান্ত বিরোধের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পাজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিনের মৃত্যু

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজাম উদ্দিন (৬৭) শুক্রবার দুপুরে মাদারডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি ২৬ বিল পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন। এলাকার জলাবদ্ধতা নিষ্কাশনে কৃষকের পক্ষে আন্দোলন সংগ্রাম করায় তিনি কৃষক বন্ধু হিসাবে পরিচিতি পান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পূত্র ও ১ কন্যা-সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর খবর শুনে সর্বস্তরের মানুষ তাকে শেষ বারের মতো এক নজর দেখার জন্য তাঁর বাড়িতে ভিড় করেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে ।
এদিকে সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পৌর মেয়র রফিকুল ইসলাম, পঁাজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণপদ দাস, সহ-সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক গৌতম চট্টোপাধ্যায়, যুগ্ম-সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সুইট, দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজ, সহ-দপ্তর সম্পাদক আবুল বাসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অলোক বসু বাপী, সমাজ কল্যাণ সম্পাদক হাসানুজ্জামান লিন্টু, ক্রীড়া সম্পাদক রেজোয়ান হোসেন লিটন, গ্রন্থাগার সম্পাদক শামসুর রহমান বাবলা, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিহা জামান, নির্বাহী সদস্য কাজী আজাহারুল ইসলাম মানিক, গোলাম ফারুক বাবু, আব্দুল্লাহ আল মাহফুজ ও মোহাচ্ছান আলী শাওন, সদস্য কাওছার হোসেন রুবেল, নূর এ আলম সিদ্দিকী, মীর আজিজ হাসান, মেহেদী হাসান সুমন, কবির হোসেন, জাহিদুল ইসলাম, তুহিন হোসেন, সৈয়দ ফয়সাল হাসান রিফাত, মফিজুর রহমান, ফারুক হোসেন, আলতাফ হোসেন, সাইদুর ইসলাম, মুন্নাফ হোসেন, সোহেল রানা, তানিম আরাফাত, মোরশেদ আলম, আক্তারুজ্জামান, সরদার মোস্তফা কামাল হিরো, শিমুল হাসান, এনামূল হক প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন