রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় মুদিখানা মালিক সমিতির স্বেচ্ছাচারীতায় ভোগান্তীতে দোকান মালিক ও জনসাধারণ!

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপে সারা বিশ্বের ন্যয় যশোরের ঝিকরগাছা উপজেলার মানুষের ভোগান্তীর পর ভোগান্তী যেন কিছুতেই শেষ হচ্ছেনা।
করোনা ভাইরাসের কারনে ব্যবসা বাণিজ্য তেমন প্রসার লাভ না করলেও বেশ কিছুদিন ধরে ভাইরাসের প্রকোপ কিছুটা হ্রাস পেলেও শুক্রবার মুদি দোকান বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন দোকান মালিক ও জনসাধারণ।

একাধিক সূত্রে জানা যায়, ঝিকরগাছা বাজার মুদিখানা মালিক সমিতির কোন বৈধ রেজিস্ট্রেশন নেই। তাঁর পরেও তারা তাদের স্বেচ্ছাচারীতায় জনগণের ভোগান্তী সৃষ্টি করছে বলে অনেকের অভিযোগ। একই সাথে লকডাউনে সৃষ্ট ক্ষতির কিছুটা কাটিয়ে উঠার সুযোগ পাচ্ছেন না ছোট থেকে বড় ধরণের মুদি দোকানী ও ব্যবসায়ীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারী কর্মকর্তা বলেন, ‘শুক্রবার আমাদের ছুটির দিন থাকে। সারা সপ্তাহের প্ল্যান থাকে শুক্রবারে সমস্ত বাজার করবো। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের হতাশ হতে হয়। বাধ্য হয়ে পাশের বিভিন্ন বাজারে অবস্থান নিতে হয়। যেটা আমাদের জন্য অত্যন্ত সঅময় সাপেক্ষ এবং ব্য্যবহুল ব্যাপার। আমরা স্থানীয় জন প্রতিনিধিদের মাধ্যম দিয়ে দ্রুত এই সমস্যার সমাধান চায়’।

এছাড়াও বিভিন্ন দোকান মালিকদের একই অভিযোগ দ্রুত যেন এই সমস্যার সমাধানে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রসাশন হস্তক্ষেপ করে তাহলে বর্তমান পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গর্বিত অংশীদার হওয়ার সুযোগ পাবো।

এসকল অভিযোগের ভিত্তিতে ঝিকরগাছা মুদিখানা মালিক সমিতির সভাপতি সন্তোষ ঘোষের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তাঁর ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা