শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে স্বামীর বাড়ি থেকে নগদ টাকা, মালামাল নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও স্ত্রী!

যশোরের কেশবপুরে স্বামীর বাড়ি থেকে নগদ টাকাসহ ৬/৭ লাখ টাকার মালামাল নিয়ে প্রেমিকের হাত ধরে স্ত্রীর পলায়ন করেছে।

এ ব্যাপারে স্বামী বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।

কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার শেকপুরা গ্রামের তছির শেখের পূত্র বিল্লাল হোসেন (২৮) এর সাথে সাতক্ষীরা জেলার তালা উপজেলার যুগী পুকুর গ্রামের আজিবার সরদারের কন্যা নাজমা খাতুন (২৫) এর সাথে ২ মাস পূর্বে ইসলামী শরিয়াহ মোতাবেক রেজিষ্ট্রিবিবাহ সম্পন্ন হয়। বিবাহের কয়েকদিন পরেই নাজমা খাতুন তার পিতার বাড়িতে যাওয়ার জন্য উতালা হয়ে উঠে এবং বেশিরভাগ সময় পিতার বাড়িতে থাকে।

নাজমা খাতুন তার স্বামীর গ্রামের বাড়িতে থাকতে অপারকতা প্রকাশ করলে বিল্লাল হোসেন হাসানপুর বাজারে একটি বাড়ি ভাড়া করে তাক নিয়ে বসবাস করতে থাকে। কিন্তু নাজমা খাতুন তার পূর্বের প্রেমিক ডুমুরিয়া উপজেলার উলা গ্রামের নুর ইসলামের পূত্র এসানুর রহমান শেখের সাথে ফোনালাপ করতে থাকে। স্বামী নিষেধ করলেও কোন কাজ হয় না।

বিল্লাল হোসেন পেশায় একজন ইটভাটার সরদার। তিনি তার কর্মস্থল বরিশালে অবস্থানের সময় শুক্রবারে এলাকাবাসি সমজিদে নামাজ আদায় করার সূযোগে নাজমা খাতুন ও তার প্রেমিক এসানুর রহমান শেখ বিল্লাল হোসেনের বাসা থেকে ১টি র্স্মাট ফোন, ১টি ফ্রিজ, ১টি এলইডি মনিটর, খাট-সহ আসবাবপত্র, যাবতীয় স্বর্ণালংকার, সোনালী ব্যাংকের এটিএম কার্ড, নগদ ৪ লাখ টাকা সহ ৬/৭ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

এব্যাপারে বিল্লাল হোসেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর