শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চলতি মৌসুমে সুন্দরবনে মধু আহরণ শুরু

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে আজ থেকে মধু আহরণ মৌসুম শুরু হয়েছে। শনিবার ( ১ এপ্রিল) সকালে বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ে মধু আহরণ মৌসুমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

মধু আহরণ মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহাম্মাদ মহসীন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কান্তি।

বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি ও সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) ইকবাল হোসেন চৌধুরী ।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে ১ হাজার ৫০ কুইন্টাল মধু ও ২৬৫ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কুইন্টাল (১০০ কেজি) মধুর জন্য সরকারকে ১ হাজার ৫শ টাকা এবং মোমের জন্য ২ হাজার টাকা রাজস্ব দিতে হবে।

সাতক্ষীরা রেঞ্জের আওতায় মৌয়ালরা সুন্দরবনের পুষ্পকাটি, নোটাবেকী, দোবেকি ও কাচিকাটা এলাকায় মধু আহরণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ১৭৫ জন মৌয়ালকে আনুষ্ঠানিকভাবে মধু আহরণের অনুমতি দেওয়া হয়।
প্রতিবছরের মত পহেলা এপ্রিল থেকে চলবে আগামী ৩০ জুন পর্যন্ত মধু আহরণ।

বুড়িগোয়ালিনীর হাসান সরদার, গোলাম মোস্তফা, রবিউল ইসলাম, হাসান গাজীসহ আরও মৌয়ালীরা বলেন, বর্তমানে সুন্দরবনে বনদস্যু না থাকায় নির্বিঘ্নে মধু আহরণ করা যাবে।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী জানান, সুন্দরবনে নির্বিঘ্নে মধু আহরণের জন্য বনবিভাগের টহল জোরদার করা হয়েছে। তাছাড়া বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষার জন্য মৌয়ালদের পরামর্শ দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী