রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গরুপাচার; দিল্লিতে মূলহোতা এনামুল হক সিবিআইয়ের হাতে গ্রেফতার

বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে গরুপাচারের মূলহোতা ভারতীয় নাগরিক এনামুল হককে দিল্লিতে গ্রেফতার করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।

দীর্ঘদিন যাবৎ সীমান্ত এলাকায় গরু পাচার করে আসছিলেন তিনি।

খবর আনন্দবাজারের।

এনামুল হক নামের ওই ব্যবসায়ী মুর্শিদাবাদের বাসিন্দা ও বাংলাদেশ গরুপাচার সিন্ডিকেটের ‘মূলহোতা’ এমন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

এর আগেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক কর্মকর্তাকে ঘুষ দেয়ার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।

জানা গেছে, ঘুষ মামলায় গ্রেফতার বিএসএফ কমান্ড্যান্ট জিবু ডি ম্যাথিউয়ের আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ অর্থের উৎস খুঁজতে গিয়ে এনামুল হক এবং তার গরু পাচার সিন্ডিকেটের কথা জানতে পারে সিবিআই। আন্তর্জাতিক সীমান্ত পার করে বাংলাদেশে গবাদি পশু পাচারে সহায়তার বিনিময়ে এনামুলের সিন্ডিকেটের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা পেয়েছিলেন জিবু। তাকে জেরা করেই সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পারেন, জিবু ছাড়াও মালদহ এবং মুর্শিদাবাদে কর্মরত একাধিক বিএসএফ কর্মকর্তা এবং বিএসএফ-এর দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের একাধিক শীর্ষ কর্মকর্তা এনামুলের পাচার সিন্ডিকেটের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ পেয়ে থাকেন।

সেই সূত্র ধরেই গত সেপ্টেম্বর মাসে সিবিআই কলকাতা শাখা কার্যালয়ে গবাদি পশু পাচার বিষয়ে আলাদা একটি মামলা করে তদন্ত শুরু করে। তল্লাশি চালানো হয় সতীশ কুমার নামে এক বিএসএফ কর্মকর্তার কলকাতার বাড়িতে।

মামলাটিতে সতীশ ছাড়াও অভিযুক্ত করা হয়েছে এনামুল হক, সতীশের ছেলে এবং এনামুলের কয়েকজন সহযোগীর বিরুদ্ধে। সতীশের বাড়ির পাশাপাশি ওই দিন এনামুলের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই।

এনামুলকে দিল্লির বিশেষ সিবিআই আদালতে সোপর্দ করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হবে।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের