শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

দেশের সার্বিক উন্নয়নসহ গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছেন। তাইতো খুব দ্রুতই দেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ ঘটেছে। যুদ্ধবিধ্বস্থ এদেশটিকে এক বন্ধুর পথ পাড়ি জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতত্বে আজকে এ অবস্থানে আসতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে সামগ্রীক অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত রূপান্তর ও উল্লেখযোগ্য সামাজিক অগ্রগতির মাধ্যমে বাংলাদেশকে দ্রুত উন্নয়নের পথে নিয়ে এসেছে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। স্বাধীনতা উত্তর বঙ্গবন্ধু স্বল্প সময়ে দেশব্যাপি যে উন্নয়নের ছোয়া দেখিয়েছিলেন-তারই সুযোগ্য উত্তরসূরী হিসেবে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নের সাথে-সাথে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে গ্রামীণ জনপদ, ব্রীজ, কালভার্ট নির্মাণে ব্যাপক কাজ করে যাচ্ছেন। সুতরাং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও দেশের অবকাঠামোর সার্বিক উন্নয়নের অংশ হিসেবে আজ এই সড়কের কাজ সমাপ্তি শেষে জনসাধারণের চলাচলের শুভ উদ্বোধন করা হচ্ছে।

যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউপি-বাসুদেবপুর বাজার ভায়া কাশিনগর ইউপি সড়কের উন্নয়ণের কাজের সমাপ্তি শেষে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এলজিআরডি মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

বুধবার বিকালে উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর বাজারে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জালাল উদ্দীন খাঁর সভাপতিত্বে সড়ক উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, বাঙ্গালী জাতি হিসেবে আমরা গর্ব করতে পারি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ শাসক হিসেবে দেশ পরিচালনায় বিশ্বের মধ্যে একটি বিশেষ স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। এটা এখন বিশ্ব স্বীকৃত। জননেত্রীর এ অসামান্য সাফল্যকে দলীয় মতের উর্ধে থেকে দলবাজি না করে দেশের সকল নাগরীকের জননেত্রীর এ অবদানের কথা স্বীকার করা উচিৎ। আসুন আমরা দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।

রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও গাংগুলিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি প্রভাষক আলাউদ্দিন হোসেন লিটনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, যশোর জেলা নির্বাহী প্রকৌশলী মির্জা ইফতেখার জামান, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়েদ জাকির হাসান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রোহিতা ইউপি চেয়ারম্যান আনসার আলী সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজ উদ্দীন হাফিজ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, পলাশী আদর্শ কলেজের সভাপতি ও আওয়ামীলীগ নেতা সমাজসেবক আবুল হোসেন, রোহিতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজ উদ্দিন, কদমবাড়ীয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মোমিন, হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন আ.লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ মোহর আলী, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, রোহিতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক তারক দেবনাথ সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পরে সন্ধ্যায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমুলক কাজ পরিদর্শন করেন।

এসময় রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুল লতিফ, সদস্য মাস্টার মোঃ আব্দুর রশীদ মুকুল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সরদার আব্দুল হামিদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি এম এম ইমরান খাঁন পান্না সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ