রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপ-নির্বাচন ঘিরে পোষ্টার-ব্যানারে ছেঁয়ে গেছে দেবহাটা, চলছে প্রার্থীদের গণসংযোগ

দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনের আর মাত্র সাত দিন বাকি। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এ উপ নির্বাচনকে ঘিরে বর্তমানে উপজেলাব্যাপী বিরাজ করছে নির্বাচনী আমেজ। ইতোমধ্যেই দেবহাটা উপজেলার অলি-গলি ছেঁয়ে গেছে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতায় অংশ নেয়া তিন প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের আলহাজ্ব মুজিবর রহমান, আনারস প্রতিকের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম এবং আম প্রতিকের ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র প্রার্থী অজিয়ার রহমানের নির্বাচনী প্রতিক সম্বলিত পোষ্টার, ব্যানার আর লিফলেটে।

প্রতিদিনই দুপুর থেকে রাত অবধি চলছে প্রার্থীদের নির্বাচনী মাইকিং। প্রতিক বরাদ্দের পর থেকেই দলীয় নেতাকর্মী আর সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারনায় মাঠে নেমেছেন প্রার্থীরা। দিনভর করছেন পথসভা, গনসংযোগ ও মতবিনিময়ে। বর্তমানে প্রচারণায় ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। শুধু তাই নয়, জনসাধারণ ও ভোটারদের মন কাড়তে উন্নয়নের নানা প্রতিশ্রæতি নিয়ে লিফলেট হাতে ভোটারদের বাড়ি বাড়িতেও যাচ্ছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা।

উপজেলার চায়ের দোকান থেকে হাট-বাজার, অফিস পাড়া থেকে মাঠে ঘাটে কর্মরত শ্রমিক ও সাধারন মানুষের মধ্যে আসন্ন উপ নির্বাচন এবং প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা, আলোচনা সমালোচনা।

নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের সর্বমোট প্রায় এক লক্ষ তের হাজার ভোটার আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। যাদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন সাতান্ন হাজার একশ পাঁচ জন এবং মহিলা ভোটার রয়েছেন পঞ্চান্ন হাজার তিনশ সাত জন। এসকল ভোটাররা উপ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য প্রার্থীকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবেন।

এদিকে প্রতিক বরাদ্দের পর থেকে উপজেলাতে প্রার্থীদের প্রচার-প্রচারনা শুরু হলেও, নির্বাচনের এক সপ্তাহ আগে প্রচারণায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মুজিবর রহমান। প্রতিনিয়ত নেতাকর্মীদের সাথে নিয়ে নিজের নির্বাচনী লিফলেট হাতে তিনি ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন ধারাবাহিক উন্নয়নের আগাম নানা প্রতিশ্রæতি। শুধু তিনি নন, তার পক্ষে দিনরাত নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের তৃনমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা।

অপরদিকে নির্বাচনের দৌড়ে থেমে নেই দলীয় মনোনয়ন বঞ্চিত আনারস প্রতিকের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম। ভোটারদের আকর্ষন করতে মাইকিং ও মতবিনিময়ের পাশাপাশি তিনি ও তার কর্মী সমর্থকরাও ছুটছেন মানুষের বাড়ি বাড়ি।

তবে মাঝে মধ্যে গাছে পোষ্টার ঝুলতে এবং মাইকিং হতে দেখা গেলেও বস্তুত চোখে দেখা যাচ্ছেনা ন্যাশনাল পিপলস পাটি মনোনীত আম প্রতিকের প্রার্থী অজিয়ার রহমানকে। তার পক্ষে দৃশ্যত কোন মতবিনিময় সভা কিংবা নেতাকর্মীদের নির্বাচনী প্রচারনা অদ্যবধি চোখে পড়েনি। তাছাড়া ভোট চাইতে তিনি কোনো ভোটারের বাড়ীতে গেছেন এমন তথ্য অদ্যবধি পাওয়া যায়নি। এতে করে নির্বাচনের দৌড়ে অজিয়ার রহমান অনেকটাই পিছিয়ে রয়েছেন বলে অভিমত ভোটারদের।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন