শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছাত্রনেতা রোকনুজ্জামান সুমন ‘র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা

জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক, সাতক্ষীরা সরকারি কলেজের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য রোকনুজ্জামান সুমন এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় কাটিয়া আমতলাস্থ সাতক্ষীরা পৌরসভা ১নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জাতীয় ছাত্র সমাজ জেলা শাখার সভাপতি মোঃ কায়ছারুজ্জামান হিমেল ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু,সিনিয়র সহ-সভাপতি ও তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও মোঃ আনোয়ার জাহিদ তপন ,রোকনুজ্জামান সুমনের পিতা ইসহাক আলী সরদার প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির নেতা শেখ সাকায়াতুল করিম পিটুল, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কাজী আমিনুল হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক মো আবু তাহেরসহ জেলা জাতীয় পার্টি, সদর উপজেলা জাতীয় পার্টি ও জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতা-কর্মী বৃন্দ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখা ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আলিম আল রাজি রাজ।

রোকনুজ্জামান সুমনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ কারী মাওলানা ফিরোজ আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত