বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার ফোন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে ফোন করেছিলেন। নিরপেক্ষতা বজায় রাখার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা, যার প্রেক্ষিতে জামায়াতে ইসলামী আজকের বৈঠকে অংশ নিয়েছে।

বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের আলোচনা সভায় যোগ দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

এ সভায় দলটির পক্ষ থেকে তিনজন শীর্ষ নেতা অংশ নেন। তারা হলেন- নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আজাদ।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস একটি নির্দিষ্ট দলের নেতার সঙ্গে কথা বলেছেন সে বিষয়ে বাকি সব দল বিব্রত হয়েছে। প্রতীকী প্রতিবাদ স্বরূপ গতকালের ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াত অংশ নেয়নি।

জামায়াতের নায়েবে আমির আর বলেন, প্রতিবাদের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে ফোনে কথা বলেছেন। তাকে (জামায়াত আমির) আশ্বস্ত করেছেন সরকার নিরপেক্ষ। প্রধান উপদেষ্টার এ কথার প্রেক্ষিতে জামায়াত আজকের সংলাপে অংশ নিয়েছে।

আজকের আলোচনার বিষয় জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, জেলা সমন্বয় কাউন্সিল। এইদিন সকাল সাড়ে ১০টা থেকে ফরেন সার্ভিস একাডেমিতে যোগ দিতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

গতকাল প্রথম দিনের আলোচনা সভায় জামায়াতে ইসলামী উপস্থিত না হলেও আজ দলটির শীর্ষ নেতারা যোগ দেন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত ছয় মাসে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলোর প্রায়বিস্তারিত পড়ুন

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি