বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামিনে মুক্ত হলেন সাংবাদিক ইয়ারব হোসেন

জামিনে মুক্ত হলেন সাংবাদিক ইয়ারব হোসেন। সাতক্ষীরা
সদর থানায় দেওয়া মামলায় উপজেলার ঝাউডাঙা মাধ্যমিক বিদ্যালয়ে অস্থায়ী টীকা কেন্দ্রের স্বাস্থ্যকর্মী মনিরুজ্জামান ইয়ারব হোসেনের বিরুদ্ধে একটি মামলা করেন। এই মামলায় তিনি উল্লেখ করেন যে ইয়ারব হোসেন সরকারি কাজে বাধা দিয়েছেন এবং তার সাথে তর্কে জড়িয়ে তাকে থাপ্পড় মেরেছেন। এই অভিযোগে গ্রেফতার হন ইয়ারব হোসেন।

বৃহস্পতিবার তার জামিন শুনানিকালে আইনজীবীরা বলেন, ইয়ারব হোসেন ২০১৩ সালে জামায়াতের সহিংস তান্ডবের সময় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন। এর পর থেকে দীর্ঘমেয়াদী চিকিৎসাধীন হৃদরোগী ইয়ারব হোসেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা সহায়তা বাবদ ২ লাখ টাকা দেন। আইনজীবিরা আরও বলেন, ইয়ারব হোসেন কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলার একজন গুরুত্বপূর্ন স্বাক্ষী। তিনি বাংলাদেশে প্রথম গাছের পাঠশালা গড়ে তুলেছেন। ইয়ারব হোসেন ঘটনার দিন টীকা কেন্দ্রে বিশৃংখল অবস্থা দেখে এর প্রতিবাদ করেন।
এসময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

তার পক্ষে এ্যাড. খায়রুল বদিউজ্জামান, এ্যাড. আবুল কালাম আজাদ, এ্যাড. তামিম হোসেন সোহাগ সহ বেশ কয়েকজন আইনজীবী সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যুক্তি উপস্থাপন করে তার জামিন প্রার্থনা করেন।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির তার জামিন মঞ্জুর করেন।

এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, বর্তমান সভাপতি মমতাজ আহমেদ বাপী এবং সিনিয়র সাংবাদিক কল্যান ব্যানার্জী, ইব্রাহিম খলিল সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন