সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জোড়দিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি (হাডুডু) খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে খেলাটি অনুষ্ঠিত হয়।

জোড়দিয়া একতা যুব সংঘ এবং জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের মধ্যকার এই খেলাটি পরিচালনা করেন শেখ তৈমুর হাসান, শেখ আসাদুজ্জামান এবং শেখ রবিউল ইসলাম।

জোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় জোড়দিয়া একতা যুব সংঘ ৭ পয়েন্টে মডার্ন স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ফিংড়ী ইউপি চেয়ারম্যান জনাব সামছুর রহমান।

জোড়দিয়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শেখ মোনায়েম হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত সদস্য প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, উদীচি সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, -সহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর পর এই প্রাঙ্গনে কাবাডি খেলা অনুষ্ঠিত হলো। পুরো মাঠ দর্শকে পরিপূর্ণ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি (হাডুডু) খেলাকে বিলুপ্তির হাত রক্ষা করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য কাবাডি (হাডুডু) প্রতিযোগিতাটির আয়োজন করেন জোড়দিয়া গ্রামের সন্তান শেখ সাদ্দাম হোসেন (বিজিবি সদস্য) এবং শেখ রাহুল পারভেজ শুভ (পুলিশ সদস্য)।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন