বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝাউডাঙ্গায় মসজিদে যাওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হায়দার আলী নামের একজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন।

তিনি ঝাউডাঙ্গা বাজারের একটি টেইলার্সের মালিক ও হাজীপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হায়দার আলী দর্জি মাগরিবের নামাজ পড়ার জন্য রাস্তা পার হয়ে মসজিদে যাচ্ছিলেন। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ট্রাকটি আটকে পুলিশকে খবর দেন।

সদর থানার ওসি গোলাম কবির জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকটি জব্দ করে। যার নং-ঝিনাইদহ-চ-১১-০৫৫৭।

নিহতের পরিবার মামলা দিলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান ওসি।

মরদেহ বাড়িতে নিয়ে দাফন-কাফনের প্রস্তুতি চলছে বলে জানান নিহতের ছেলে লিটন রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ