বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন সিআরবি’র আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহাবুদ্দিন মোড়ল , ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন শিশু অধিকার বাংলাদেশ (সিআরবি) এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় ছুটিপুর কারীমিয়া কওমিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত আয়োজনে শিশু অধিকার বাংলাদেশ (সিআরবি) এর অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি হাসানুজ্জামান সুজন। এ সময় শিশু পাচার প্রতিরোধে করণীয় এবং তার কুফল সম্পর্কে আলোচনায় সংগঠনের সভাপতি তার বক্তব্যে বলেন, আমাদের পাশেই সীমান্ত অঞ্চল। আর সীমান্ত অঞ্চলেই শিশু পাচার বেশি হয়। সময়ের সাথে সাথে শিশু পাচারকারীরা আরো বেশি ভয়ংকর হয়ে উঠছে । আধুনিকতার পাশাপাশি তারা নতুন নতুন পদ্ধতির আবিষ্কার করছে । এই শিশু পাচার প্রতিরোধে আমাদের সচেতন হতে হবে। কোমলমতি শিশুদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। অপরিচিত মানুষদের থেকে সাবধান হতে হবে। আমরা যারা অভিভাবক আছি। আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই শিশু পাচার বিষয়ে সচেতন করবো। শিশুরা কোনভাবে একাকী দুরবর্তী স্থানে না যায় সেদিকে খেয়াল রাখবো।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ খালেদুর রহমান তার বক্তব্যে বলেন, শিশু অধিকার বাংলাদেশ (সিআরবি) স্বেচ্ছাসেবী সংগঠনটি শিশুদের মৌলিক চাহিদা পূরণ, বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন সময়ে বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে। এই সংগঠনটি এতিম, অসহায় শিশু পরিবারে মাসিক খাদ্য বিতরণ, চিকিৎসা সহায়তা সহ নানাবিধ সহায়তা দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় ছুটিপুর কারীমিয়া কওমিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। ”
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, সহ প্রচার সম্পাদক মিঠুন সরকার, শিশু অধিকার বাংলাদেশ(সিআরবি) এর অর্থ বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান এবং অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি আলী আজগারসহ মাদ্রাসার শিক্ষক ছাত্র সহ আরো অনেকে।

একই রকম সংবাদ সমূহ

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ

যশোরের ঝিকরগাছায় মহাসড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে আবু হুরাইরা মিম (২৫) নামেবিস্তারিত পড়ুন

রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?

সকালে তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, ঠিক কয়েক ঘণ্টাবিস্তারিত পড়ুন

  • ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক
  • কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১
  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের গদখালিতে বিশেষ পাঁচ দিবস ঘিরে ফুল বিক্রির লক্ষ্য ছুঁয়েছে শত কোটিতে
  • শংকরপুরে কৃষকের বছরের পরিশ্রম দুর্বৃত্তদের আগু*নে পুড়ে ছাই
  • ‘ফুলের রাজ্য’ যশোরের গদখালীতে ‘টিউলিপে’ সম্ভাবনার আভাস
  • যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
  • ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • কীটনাশক ব্যবহারে সাধারণ ভুল ও এর প্রভাব: কৃষি বিপ্লবের সামনে বড় বাধা
  • সাংবাদিক পরিচয়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের ৭৫ টাকার বীজ ১২’শ টাকায় বিক্রি!
  • এনজিও’র লোন গ্রান্টারে শিক্ষিকার চেক ও ষ্ট্যাম্প নিয়ে প্রতারণার অভিযোগ
  • মালয়েশিয়ায় মৃ*ত্যুর ৭দিন পর বাগআঁচড়ার যুবকের ম*রদে*হ এলো বাড়িতে