রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাবিতে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন নেতাকর্মীরা।

সোমবার (৪ জানুয়ারি) সকালে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়া হবে বলে জানান সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয়।

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, সংগঠনে কোনো অপরাধীর জায়গা হবে না। কোনোভাবেই ছাত্রলীগের ঐতিহ্য ম্লান হতে দেওয়া হবে না। করোনার কারণে এ বছর কোনো শোভাযাত্রা করছে না ছাত্রলীগ।

উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা সময়ে রেখেছে গৌরবোজ্জ্বল ভূমিকা। ভাষা আন্দোলন দিয়ে শুরু, এরপর বাঙালির ন্যায্যতা অর্জনে পালন করেছে অগ্রণী ভূমিকা। পঁচাত্তর-পরবর্তী সময়ে স্বৈরশাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের লড়াইয়েও ছিল ছাত্রলীগ। গৌরব ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ৭২ পেরিয়ে আজ ৭৩ বছরে পদার্পণ করল।

একই রকম সংবাদ সমূহ

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করাবিস্তারিত পড়ুন

স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারা দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে এ দেশের জনগণবিস্তারিত পড়ুন

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • ‘জয় বাংলা’ এখন আ.লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী
  • কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ