রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পেলেকে টপকে ২ নম্বরে ক্রিস্টিয়ানো রোনালদো

ইতালিয়ান সিরি’আয় রোনালদোর রেকর্ড গড়া জোড়া গোলে উদিনেসকে ৪-১ গোলে হারিয়েছে য়্যুভেন্তাস।

বড়দিনের ছুটি কাটিয়ে ফিরেই য়্যুভেন্তাসকে জয়ের ধারায় ফেরাল সিআর সেভেন। প্রথম গোল করে পেলের ৭৫৭ গোলের রেকর্ডে ভাগ বসান এই পর্তুগিজ তারকা। তবে দ্বিতীয় গোলের পর সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে টপকে ২ নম্বরে উঠে এলেন রোনালদো।

১০৩৫ ম্যাচ খেলে ৭৫৮ গোল করেছেন সিআর সেভেন। পেলে ৮২০ ম্যাচে করেছিলেন ৭৫৭ গোল। আর শীর্ষে থাকা জোসেফ বিকান করেছেন ৭৫৯ গোল, যা করতে তিনি খেলেছেন মাত্র ৪৯৫ ম্যাচ। অর্থাৎ আর ২টি গোল করলেই সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন ক্রিস্টিয়ানো রোনালদো।

অবশ্য ১১ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়েই গিয়েছিল উদিনেজ। কিন্তু হ্যান্ডবলের জন্য ভিএআরে তা বাতিলের সিদ্ধান্ত নেন রেফারি। উলটো ৩১ মিনিটে দারুণ এক গোল রোনালদোর। লিড পায় তুরিনের ওল্ড লেডিরা।

দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে লিড দ্বিগুণ করেন চিয়েসা। এবার নেপথ্যের জোগানদাতা রোনালদো। মিনিট ২ পরেই র‌্যামসের গোলটাও ভিএআরের বাতিল।

৭০ মিনিটে জোড়া পূরণ করেন রোনালদো। আসরের ১১ ম্যাচে সর্বোচ্চ ১৪ বার স্কোরশিটে নাম তুললেন রোনালদো।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে উদিনেজের হয়ে ব্যবধান কমান জিগেলার। আর যোগ করা সময়ে স্কোরলাইন আরও সমৃদ্ধ করেন আর্জেন্টাইন পাওলো দিবালা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়