শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তিন বার করোনায় আক্রান্ত হলেন ১০১ বছর বয়সী এই বৃদ্ধা

ইতালির নাগরিক মারিয়া অরসিঙ্গারের বয়স ১০১ বছর। এই বৃদ্ধা জীবদ্দশায় বহু দুর্যোগ পার করে এসেছেন। স্প্যানিশ ফ্লু, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর এ বছর তিনবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েও বেঁচে আছেন তিনি।

অরসিঙ্গারের করোনায় এতবার আক্রান্ত হওয়া ও সুস্থ হওয়ার এই বিরল ঘটনা অবাক করেছে চিকিৎসকদেরও।

অরসিঙ্গার প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হন
করোনা মহামারির শুরুর দিকে অর্থাৎ চলতি বছরের ফেব্রুয়ারিতে তার শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। তার মেয়ে কার্লা বলেন, ফেব্রুয়ারিতে সোন্দালোর এক হাসপাতালে ভর্তি করতে হয়েছিল মাকে। ওই সময় হাসপাতালটির এক চিকিৎসক আমাদের বলেছিল, এর আগে তারা এত বয়স্ক কাউকে এভাবে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হতে দেখেননি। তিনি নিজ থেকেই শ্বাস নিতে পারছিলেন।

এমনকি তার জ্বরও আসেনি।

প্রথমবার করোনা থেকে সুস্থ হওয়ার পর জুলাইয়ে নিজের ১০১তম জন্মদিন উদযাপন করেন অরসিঙ্গার। দুর্ভাগ্যবশত, সেপ্টেম্বরে আবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষায় জানা যায়, দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

এবার ১৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের কর্মীরা তার প্রাণশক্তি দেখে বিস্মিত হয়েছিলেন। স্থানীয় গণমাধ্যমকে তারা বলেছিলেন, তাকে কেবল সাবধানতাবশত হাসপাতালে রাখা হয়েছে।
গত শুক্রবার ফের করোনায় আক্রান্ত হন অরসিঙ্গার। তবে অরসিঙ্গারের মধ্যে করোনা আক্রান্ত হওয়ার কোনো উপসর্গই নেই।

তিনি শয্যাশায়ী আছেন। আগ থেকেই বধির হওয়ায় তার মেয়েদের সঙ্গে যোগাযোগ করতে কিছুটা কষ্ট হচ্ছে। তবে তার তিন মেয়েই আশাবাদী যে, খুব শিগগিরই আবার সুস্থ হয়ে উঠবেন তিনি।

অরসিঙ্গারের জন্ম ১৮৯১ সালের ২১শে জুলাই, আরদেনো অঞ্চলের গ্যাগিয়ো পল্লীতে, স্প্যানিশ ফ্লু’র সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার বিয়ে হয়।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল