শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ৫-জি চালু করলো ভারত

দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ৫জি যুগে প্রবেশ করেছে ভারত। শনিবার রাজধানী দিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস প্রর্দশনিতে এক অনুষ্ঠানে ৫জি পরিষেবা উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের টেলিযোগাযোগ দপ্তরের (ডিওটি) একটি সূত্র জানিয়েছে, বর্তমানে রাজধানীতে এবং আগামী ২৪ অক্টোবর দীপাবলী উৎসবের পর মুম্বাই, চেন্নাইসহ ভারতের ১৩টি শহরে চালু হবে এই পরিষেবা। আগামী কয়েক বছরের মধ্যে দেশটির ৮০ শতাংশ ভারত ফাইভ জি নেটওয়ার্কের আওতায় আসবে আশা করছে কেন্দ্রীয় সরকার।

৫জি লঞ্চের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশ ইতিহাস তৈরি করছে। ভারত ২জি, ৩জি, ৪জি-এর জন্য বিদেশী দেশগুলির উপর নির্ভরশীল ছিল কিন্তু ৫জি, দিয়ে দেশ ইতিহাস তৈরি করছে। মোদি আরও বলেন, মানুষ ‘আত্মনির্ভর’ হওয়ার ধারণা নিয়ে হেসেছিল কিন্তু আজ আমরা সফল। ২০১৪ সালে, শুধুমাত্র ২টি মোবাইল উত্পাদন সুবিধা ছিল, আজ সেই সংখ্যা দাড়িয়েছে ২০০ টিরও বেশি।

সূত্র জানিয়েছে, কেন্দ্র সরকার মোট ১.৫ লক্ষ কোটি টাকার টেলিকম স্পেকট্রাম নিলামের সিদ্ধান্ত নেয়। এই নিলামে সকলকে পেছনে ফেলে এগিয়ে যায় মুকেশ আম্বানির জিও। ৮৮ হাজার ৭৮ কোটি রুপির টেলিকম স্পেকট্রাম কেনে জিও। এয়ারটেল কেনে ৪৩ হাজার ৮৪ কোটি রুপি টেলিকম স্পেকট্রাম। বাকি স্পেকট্রাম কেনে ভোডাফোন-আইডিয়া।

২০১০ সালে ভারতে প্রথম ৪জি পরিষেবা আসে। কিন্তু তা সমস্ত গ্রাহকের কাছে পৌঁছতে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে। তবে ৪জি নেটওয়ার্ক দেশে টেলিকম সেক্টরে বিপ্লব ঘটিয়েছিল। এখন সেই গতি আরও বাড়িয়ে দেবে ৫জি। শুধু ডেটার গতি নয়, ভারতীয়দের ভার্চুয়াল রিয়ালিটি জগতের সঙ্গে পরিচয় করাবে। মেটাভার্স থেকে গেমিং অভিজ্ঞতা সবকিছুই আরও উন্নত মানের হতে চলেছে এই পরিষেবার অধীনে।

সূত্র: এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা