মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় দরদি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠান

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংগঠন দরদি’র পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পারুলিয়া বাসস্ট্যান্ডস্থ এস,ই মেইনশনের ৩য় তলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে ইফতার অনুষ্ঠান ও পুন:মিলনী আনুষ্ঠানে দরদি’র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আকবর হুসাইন, সেতু বিভাগের উপ-সচিব মো. আবুল হাসান,দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী,দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ,ঢাকা আহছানিয়া মিশনের পরিচালক (হেলথ সেক্টর) ও ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সাধারণ সম্পাদক ইকবাল মাসুদ, মেহেরপুর
জেলা কমান্ডেন্ট শাহাদাত হোসেন বিরু, সাউথইস্ট ব্যাংকের সহকারী পরিচালক তাহাজ্জাত হোসেন হিরু, ভাষা সৈনিক লুৎফর রহমানের কন্যা শাহনাজ খান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের প্রভাষক আবু তালেব, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মহসিন, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মো. ওয়ালী উল্লাহ, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ইরানের আল মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার মো. ইউনুস আলী গাজী, ব্যাংকার রাজীব আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কৃতি শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে মোট ৪৮ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী